জবির আইন বিভাগে শাড়ি পাঞ্জাবি উৎসব

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

'শরতের কাশফুলের ছোয়ায়, প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সর্বত্র' এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন বিভাগের শিক্ষার্থীদের

2022-10-13T21:32:45+00:00
2022-10-13T21:36:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবির আইন বিভাগে শাড়ি পাঞ্জাবি উৎসব
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৯:৩২ পিএম  আপডেট: ১৩.১০.২০২২ ৯:৩৬ পিএম  (ভিজিট : ৩৪৩)
X

'শরতের কাশফুলের ছোয়ায়, প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সর্বত্র' এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শাড়ি পাঞ্জাবি উৎসব - ২০২২। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মিলনায়তনে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আয়োজিত হয় এ উৎসব।

আয়োজনের শুরুতে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীরা উৎসবকে ঘিরে শ্রেনিকক্ষ সাজানো, বিভাগের বিভিন্ন স্থানে নানান রং বেরঙের ব্যানার - পোস্টার, ছবি তোলার ফ্রেম বানানোর কাজে অংশগ্রহণ করেন। যার মাধ্যমে শাড়ি পাঞ্জাবি উৎসবে এক ভিন্নমাত্রা যোগ হয়। এদিকে শাড়ি-পাঞ্জাবি উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। শ্রেণিকক্ষ সাজানো থেকে শুরু করে পরবর্তী সকল আয়োজনে ছিল শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহণ। শিক্ষার্থীদের রং বেরঙের পোশাকের সাথে শিক্ষকদের উপস্থিতি বাড়িয়ে দেয় অনুষ্ঠানের মাত্রা।

আইন বিভাগের শিক্ষার্থীরা জানান, কাশফুলের ঋতু শরৎ 'কে স্বরণ করে মূলত তাদের এ শাড়ি-পাঞ্জাবি উৎসবের আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে বিভাগের সকল শিক্ষক - শিক্ষার্থীদের মাঝে আনন্দ  উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। 'শাড়ি-পাঞ্জাবি' উৎসবের নামকরণের মধ্য দিয়ে সুন্দর একটি মিলনমেলার সৃষ্টি হয় সকলের মাঝে।

শিক্ষার্থীরা আরও জানান, আমাদের বিভাগে এমন আয়োজন এবারই প্রথম। আজকের উৎসবের মাধ্যমে এ যাত্রা শুরু হয়েছে। আমরা আগামীতে এ ধারা অব্যাহত রাখবো আরো সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আরো বেশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। এ উৎসবকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সাজপোশাক নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মাঝে। ক্যাম্পাস জীবনকে স্মরণীয় ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করে শিক্ষার্থীরা।

আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুদ আহমেদ সানি বলেন, প্রথমবারের মতো শাড়ি-পাঞ্জাবি উৎসবের মধ্য দিয়ে নতুন একটি ট্রেন্ডের শুভ সূচনা হয়েছে। আমাদের শিক্ষাজীবনের এই রকম ছোট খাটো আয়োজনের মুহূর্তগুলোই অসাধারণভাবে পরিপূর্ণ হয়ে উঠে। অনিশ্চিত জীবনে ছোট একটি ঘটনাও হয়ে উঠতে পারে স্মৃতিবহ। এই উৎসবের মধ্যে দিয়ে বিভাগের সিনিয়র-জুনিয়রের মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন আয়োজনে সুন্দর হয়ে উঠুক ক্যাম্পাসের প্রতিটা দিন।

উৎসবে অনুভূতি প্রকাশ করে আইন বিভাগ ২য় বর্ষের  আরেক শিক্ষার্থী হাফিজ আল সাইয়ুম বলেন, আমাদের বিভাগে এত সুন্দর আয়োজন আগে কখনো হয়নি। আজকের উৎসবের মাধ্যমে এ যাত্রা শুরু হয়েছে। আমরা আগামীতে এ ধারা অব্যাহত রাখবো আরো সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আরো বেশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, আইনের ধারা সমূহ মুখস্থ করতে করতে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়েছে। এজন্য বাঙালি সংস্কৃতির ধারাকে প্রাধান্য দিয়ে আমরা বাঙালির চিরচেনা ঐতিহ্যবাহী পোশাক শাড়ি-পাঞ্জাবির সাজে এ উৎসবের আয়োজন করেছি।

এ-সময় শাড়ি পাঞ্জাবি উৎসবে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী, সহযোগী অধ্যাপক নুরুন্নাহার মজুমদার, সহকারী অধ্যাপক মো. মেফতাহুল হাসান, সহকারী অধ্যাপক  ইয়াসিন আল রাজিসহ বিভাগের শিক্ষক - শিক্ষার্থী এবং কর্মকর্তা - কর্মচারীরা।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy