শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার আহ্বান

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী করার ব্যাপারে জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সামাজিক-সমালোচনা যুগে ইংরেজি ভাষা

2022-10-14T16:14:17+00:00
2022-10-14T16:14:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার আহ্বান
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৪:১৪ পিএম   (ভিজিট : ২৪৭)
X

শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী করার ব্যাপারে জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সামাজিক-সমালোচনা যুগে ইংরেজি ভাষা শিক্ষাতে (ইএলটি) আধিপত্য শীর্ষক এক সেমিনার বক্তারা এই আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এই আয়োজন করা হয়। সেমিনারে যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক এবং আমেরিকান দূতাবাস ও নায়েমের জ্যেষ্ঠ ইংরেজি ভাষা বিশেষজ্ঞ লরেন্স. এন. বার্লিন প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

অধ্যাপক লরেন্স তাঁর প্রবন্ধে, ইংরেজি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের ভাষা শিক্ষনের বিভিন্ন পদ্ধতি ধারণা দেন। পাশাপাশি শ্রেনিকক্ষে যেভাবে পাঠদান করা হয় এরমধ্যে পার্থক্যের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।অধ্যাপক লরেন্স তার আলোচনায় শিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তবমুখী করার ব্যাপারে জোর দেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. মমিউদ্দিনের সভাপতিত্বে আরো আলোচনা করেন অধ্যাপক ড. আবু জাফর, ড. আবদুর রউফ প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy