এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ২২ অক্টোবর

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

আগামী ২২ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা

2022-10-14T19:40:25+00:00
2022-10-14T19:40:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ২২ অক্টোবর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৬০)
X


আগামী ২২ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২২ অক্টোবর ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ হবে। আর ২৩ অক্টোবর বিতরণ করা হবে নরসিংদী, টাংগাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার প্রবেশপত্র।

আরও বলা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময়ে গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষব ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া যাবে না।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy