মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে

2022-10-15T16:32:29+00:00
2022-10-15T16:50:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৪:৩২ পিএম  আপডেট: ১৫.১০.২০২২ ৪:৫০ পিএম  (ভিজিট : ২৩২)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরোনো অপকৌশল। শনিবার (১৫ অক্টোবর) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজবসর্বস্ব রাজনৈতিক দল, মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকলে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের। 

বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে কাদের বলেন, এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়। বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নেই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy