নাভানা ফার্মার লেনদেন শুরু ১৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে মঙ্গলবার (১৮ অক্টোবর)। ওইদিন সকাল সাড়ে ৯টায় দেশের দুই পুঁজিবাজারে কোম্পানিটির

2022-10-16T19:19:35+00:00
2022-10-16T19:19:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাভানা ফার্মার লেনদেন শুরু ১৮ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:১৯ পিএম   (ভিজিট : ২১৭)
X

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে মঙ্গলবার (১৮ অক্টোবর)। ওইদিন সকাল সাড়ে ৯টায় দেশের দুই পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির লেনদেনের কোড হবে-Navanaphar। আর কোম্পানি কোড হবে-১৮৪৯৭। এই উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে দিয়েছে।

কোম্পানিটির কাট-অব প্রাইস ছিল ৩৪ টাকা। সেখান থেকে ৩০ শতাংশ ডিসকাউন্টে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করে। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০ শতাংশ উপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করা হবে। যা ২ বছর লক-ইন থাকবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছে। যা ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩৯ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ দশমিক ৫২ টাকা।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy