অল্প বয়স থেকে শিশুরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

শিশুদের জন্য স্কুলে ব্যবহৃত বেঞ্চ বা চেয়ারগুলো স্বাস্থ্যসম্মত নয়। দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পিঠে ভারী ব্যাগ বহন করে।

2022-10-16T19:28:18+00:00
2022-10-16T19:28:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারী ব্যাগ বহন
অল্প বয়স থেকে শিশুরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:২৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

শিশুদের জন্য স্কুলে ব্যবহৃত বেঞ্চ বা চেয়ারগুলো স্বাস্থ্যসম্মত নয়। দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পিঠে ভারী ব্যাগ বহন করে। দীর্ঘসময় ভারী ব্যাগ বহনের কারণে অনেকের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, পিঠে-ঘাড়ে চাপ পড়ে। অল্প বয়স থেকে তারা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে। ৪০-৫০ বছরে পৌঁছালে অনেকে মেরুদণ্ডজনিত সমস্যায় আক্রান্ত হন।

রোববার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব স্পাইন দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য শ্রেণিকক্ষে বসার ব্যবস্থা থাকে না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তাদেরও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনেওয়াজ বারী ও ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. ইসমে আজম জিকো। সেমিনারে বলা হয়, বিশ্বের ৫৪ কোটি মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষের এ সমস্যা রয়েছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার এ ধরনের রোগী চিকিৎসা সেবা নেন। বাংলাদেশের এসব রোগীকে চিকিৎসাসেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে মাত্র ২১২ জন। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

প্রবন্ধে বলা হয়, অনেক সময় গাছ থেকে পড়ে যাওয়া ও আঘাতজনিত সমস্যা হলে অস্ত্রোপচার করতে হয়। অন্য রোগীদের ইনজেকশন, ওষুধ ও থেরাপি জাতীয় চিকিৎসা দেওয়া হয়। প্রতিবছর এ রোগে আক্রান্ত ৪০ হাজার রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন। এদের অধিকাংশই থেকে যান চিকিৎসার বাইরে। তাছাড়া ব্যয়বহুল হওয়ায় অনেকে চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না। সেমিনারে আরো বলা হয়, বাংলাদেশে বর্তমানে উন্নতমানের নিউরো স্পাইনের সব ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। বিভিন্ন চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে বিশ্বমানের করা প্রয়োজন। বর্তমান সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বাংলাদেশে নিউরো সার্জারির এমএস কোর্স চালু করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বিগত দিনের তুলনায় স্পাইন রোগের চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় অনেক দূর এগিয়েছে। বর্তমানে কমসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ঘাটতি ও আর্থিক অসচ্ছলতার কারণে দেশের জনগোষ্ঠীর ৫০ শতাংশ চিকিৎসা সেবার বাইরে রয়েছে। বর্তমান সরকার আগামী ২০২৫ সালের মধ্যে মেরুদণ্ডের চিকিৎসাসেবা কার্যক্রম জেলা পর্যায়ে পৌঁছাতে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরো স্পাইন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজাল হোসেন, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. হারাধন দেবনাথ, হেপাটোলিবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মহছেন চৌধুরী, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব স্পাইন দিবস-২০২২ এর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-  'মেরুদণ্ড আপনার অমূল্য সম্পদ, মেরুদণ্ডকে সুস্থ রাখতে হবে’। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি একটি শোভাযাত্রা ও পরে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy