বিডিবিএলের জিএম রেজাউলের বিরুদ্ধে অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক

2022-10-16T19:33:07+00:00
2022-10-16T19:33:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিডিবিএলের জিএম রেজাউলের বিরুদ্ধে অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২১৬)
X

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে থেকে সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই সংস্থাটির যশোর সমন্বিত জেলা কার্যালয়ের এক উপপরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে দুদক সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগটি দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন পাঠানোর জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy