প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৩:৪৪ পিএম (ভিজিট : ২২০)

X
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।”
তবে এ কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।
-বাবু/এ.এস