দেড় লাখ টাকার মধ্যে ব্যান্ডদল পেলে কনসার্ট হবে

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে শর্ত সাপেক্ষে ব্যান্ডদল আনার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। যদি দেড় লাখ

2022-10-18T16:35:11+00:00
2022-10-18T16:35:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দেড় লাখ টাকার মধ্যে ব্যান্ডদল পেলে কনসার্ট হবে
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২৪৬)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে শর্ত সাপেক্ষে ব্যান্ডদল আনার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। যদি দেড় লাখ টাকার মধ্যে কোন ব্যান্ডদল কনসার্ট করতে রাজি হয় তবে তাদের অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভিসি ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, বর্তমানে দেশ একটি সংকটময় সময় পার করছে। তাই আমরা আমাদের সার্বিক ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও দেড় লক্ষ টাকার মধ্যে যদি কোন ব্যান্ড দল রাজি হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পরামর্শ করে তাদের নিয়ে আসা যেতে পারে।

এর আগে, ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবস এত সাদামাটাভাবে পালন করতে অনীহা প্রকাশ করেন তারা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন।

বাবু/জেএম






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy