দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়: কাদের

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের

2022-10-18T16:47:29+00:00
2022-10-18T16:47:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়: কাদের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২৭৬)
X


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় বিএনপি এদেশের রাজনীতির জন্য বিষফোঁড়া বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলের কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।

প্রসঙ্গত, জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে মৃত্যু হয় তার।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ’

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy