জগা বাবুর পাঠশালা থেকে আজকের জগ্ননাথ বিশ্ববিদ্যালয়

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

গৌরবে সাফল্যে সতেরো বছর পেরিয়ে উদ্যম সাহসের ১৮-তে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় হিসেবে মাত্র ১৮ বছর

2022-10-20T16:24:22+00:00
2022-10-20T16:24:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জগা বাবুর পাঠশালা থেকে আজকের জগ্ননাথ বিশ্ববিদ্যালয়
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৪:২৪ পিএম   (ভিজিট : ৩১৫)
X

গৌরবে সাফল্যে সতেরো বছর পেরিয়ে উদ্যম সাহসের ১৮-তে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় হিসেবে মাত্র ১৮ বছর হলেও প্রায় ১৬৫ বছর ধরে পুরান ঢাকার বুকে শিক্ষার রণতরী নিয়ে যাত্রা করেছে এই প্রতিষ্ঠান।

২০০৫ সালের ২০ অক্টোবর একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় জবি আর তখন থেকেই কর্তৃপক্ষ ২০ অক্টোবর দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে।

১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন প্রয়াত জগন্নাথ রায় চৌধুরী। ১৮৭২ সালের দিকে নাম বদলে করা হয় জগন্নাথ স্কুল। ১৮৮৪ সালে জগন্নাথ রায় চৌধুরীর ছেলে কিশোরী লাল রায় চৌধুরী এটিকে কলেজে উন্নীত করেন। তখন জগন্নাথ কলেজ নামে নামকরণ করা হয় প্রতিষ্ঠানটির। পরবর্তীতে ১৮৮৭ সালে শিক্ষা বিভাগের নির্দেশে স্কুল ও কলেজ শাখা আলাদা করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর জগন্নাথ কলেজে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যায়। তখন এর নাম ছিল জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ। পুরান ঢাকায় নারী শিক্ষায় বাধা দূর করতে ১৯৪২ সালে জগন্নাথ কলেজ সহশিক্ষা চালু করে। ১৯৪৮ এর দিকে তা বন্ধ করে দেওয়া হয়। ২৮ বছর পর ১৯৪৯ সালে এ কলেজ আবার স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।

১৯৬৩ সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় সহশিক্ষা চালু করেন এখানে। ১৯৬৮ সালে তখন কলেজটিকে সরকারি করা হলেও পরের বছর আবার এটি বেসরকারি প্রতিষ্ঠানের মর্যাদায় ফিরে যায়। পরবর্তীতে ১৯৭৫ সালে এখানে স্নাতকোত্তরও চালু হয়। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষ থেকে এ সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়।

পরবর্তীতে ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাসের মধ্য দিয়ে এটি পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের অধীনে ১৪ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়াও এম ফিল এ ২৪৫ জন ও পিএইচডি তে ১৪১ জন শিক্ষার্থী রয়েছেন। এখন পর্যন্ত জবিতে ৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। বর্তমানে ৩ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে প্রফেশনাল প্রোগ্রাম চালু রয়েছে, আরও বেশ কয়েকটি বিভাগে চালুর প্রস্তুতি চলছে। এখানে ৬৮৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টিতে ৬৭৮ জন শিক্ষক রয়েছে। যার মধ্যে অধ্যাপক রয়েছেন ১৪৪ জন। তার মধ্যে গ্রেড ১ এর ৩৫ জন ও গ্রেড ২ এর ৪৮ জন। এ ছাড়াও সহযোগী অধ্যাপক ১৭৭ জন, সহকারী অধ্যাপক ২৯০ জন ও প্রভাষক ৬৭ জন।

বাবু/জেএম






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy