করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৯
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৪:৩৫ পিএম (ভিজিট : ২১০)

X
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বাবু/এসএম