আওয়ামী লীগকে ধাক্কা দিতে গেলে হাত-পা ভেঙে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ ঠুনকো

2022-10-23T18:48:14+00:00
2022-10-23T18:48:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগকে ধাক্কা দিতে গেলে হাত-পা ভেঙে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৬৮)
X


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ ঠুনকো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতের মতো। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি এখন মানুষের জীবনযাত্রাকে ব্যহৃত করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। এই বিএনপি বাংলাভাই ও শায়েখ আব্দুর রহমান সৃষ্টি করেছিলো। রাজাকার আলবদরকে এমপি-মন্ত্রী বানিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলাও করেছে এই বিএনপি।

তিনি বলেন বলেন, সিলেটের বন্যায় মানুষ কষ্ট করলো। করোনায় মারা গেলো, লোকজন কাজ করতে পারেনি। তখন মানুষের পাশে দাঁড়ানোর সময় ছিল। কিন্তু তখন বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যদি আগামীতে ভালো থাকতে চান, উন্নয়ন বজায় রাখতে চান। আগামীতে যদি শিল্প কারখানা, রাস্তাঘাট ও ব্রিজ চান তাহলে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে। নৌকায় ভোট দিতে হবে। সবার প্রচেষ্টায় আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন ও সাংগঠনিক স্পাদক সুবেদ কুমার সাহাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy