৫৫ টাকা করে চিনি বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাজধানীতে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ

2022-10-24T00:41:27+00:00
2022-10-24T00:41:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫৫ টাকা করে চিনি বিক্রি করবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:৪১ এএম   (ভিজিট : ৩১৭)
X

রাজধানীতে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (২৩ অ‌ক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবির পক্ষ থেকে সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে স‌র্বোচ্চ এক কেজি ক‌রে চিনি কিনতে পারবেন।

গত কয়েকদিন ধরে হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। সংকটের কথা ব‌লে সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা। অ‌নেক এলাকায় প্যাকেটজাত চিনি পাওয়াই যাচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক বল‌ছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে। সংকট হওয়ার কো‌নো কারণ নেই।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ব্যাং‌কের পাঠা‌নো ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে। অন্যদিকে চিনির দাম নিয়ে কারসাজির অভিযোগে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে অনিয়ম পাওয়ায় জরিমানাও করা হচ্ছে।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy