প্যারামাউন্টের মুনাফায় উন্নতি, এশিয়া ইন্স্যুরেন্সের অবনতি

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

চলতি বছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। আর এশিয়া ইন্স্যুরেন্সের

2022-10-25T16:03:29+00:00
2022-10-25T16:03:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্যারামাউন্টের মুনাফায় উন্নতি, এশিয়া ইন্স্যুরেন্সের অবনতি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৪:০৩ পিএম   (ভিজিট : ২৩২)
X


চলতি বছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। আর এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। তবে নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবে এই দুই বিমা কোম্পানির মুনাফা কমেছে।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৪৯ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮ পয়সা।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ২ পয়সা, যা ২০২১ সালের সেপ্টেম্বর শেষে ছিল ২৫ টাকা ৪২ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৫ পয়সা।

অন্যদিকে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ৭০ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ২৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমার পাশাপাশি নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১৮ পয়সা।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৭২ পয়সা, যা ২০২১ সালের সেপ্টেম্বর শেষে ছিল ২৮ টাকা ৯ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ২০ পয়সা।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy