বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত হওয়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের কৃষি, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হালকা প্রকৌশল

2022-10-25T19:22:24+00:00
2022-10-25T19:22:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত হওয়া সম্ভব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৭:২২ পিএম   (ভিজিট : ২০৩)
X

দেশের কৃষি, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হালকা প্রকৌশল খাতে ভিয়েতনামের উদ্যোক্তাদের একক ও যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআইর মতে, বিনিয়োগ বৃদ্ধি পেলে বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া সম্ভব। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা চেম্বার অডিটোরিয়ামে বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য আলোচনা সভা এবং বিটুটি ম্যাচ-মেকিং সেশনে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান এসব কথা বলেন।  ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল ডু হুয়াক হাং-এর নেতৃত্বে বাংলাদেশ সফররত ৩১ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনা ও বিটুবি সেশনে অংশগ্রহণ করেন।  

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০২১ অর্থবছরে দুই দেশের বাণিজ্য ছিল ৭৩৯.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। তবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ এবং কোভিড মহামারিকালীন সময়েও দুই দেশের ব্যবসা তুলনামূলকভাবে বেড়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দ্বিপাক্ষিক বাণিজ্য ১.১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং সামনের দিনগুলোতে এটা বৃদ্ধি পাবে। প্রতিনিধিদলের দলনেতা এবং ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল ডু হুয়াক হাং বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের উদ্যোক্তাদের মধ্যকার যোগাযোগ এখনও আশানুরূপ পর্যায়ে উন্নীত হয়নি। এ অবস্থার উন্নয়নে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।  

তিনি বলেন, ঢাকা ও হ্যানয়ের মধ্যকার সরাসরি বিমান যোগাযোগ চালু করা সম্ভব হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। ভিয়েতনাম ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ১৫টি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে এবং বাংলাদেশি উদ্যোক্তারা দেশটিতে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য স্বল্প শুল্ক সুবিধা ভোগ করে রপ্তানি করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম রহমান। অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy