নয়াপল্টনে বিএনপির যুব সমাবেশকে কেন্দ্র করে বড় শোডাউন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত 'যুব সমাবেশ' শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয়

2022-10-27T15:25:26+00:00
2022-10-27T15:25:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে বিএনপির যুব সমাবেশকে কেন্দ্র করে বড় শোডাউন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৭২)
X


রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত 'যুব সমাবেশ' শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করছে যুবদল। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা।
সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সমাবেশের বিস্তৃতি ঘটেছে পল্টন, বিজয়নগর, ফকিরাপুল পর্যন্ত। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে ও সঞ্চালনায় রয়েছে সম্পাদক মোনায়েম মুন্না।

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, বিভাগীয় শহরে রক্তদান কর্মসূচি, বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো ও সারাদেশে পোস্টার লাগানো হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy