জবির স্নাতকে ৪৩ হাজার ৪২৭ শিক্ষার্থীর ভর্তি আবেদন

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৪৩ হাজার ৪২৭ শিক্ষার্থী। আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট

2022-10-28T21:39:00+00:00
2022-10-28T21:39:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবির স্নাতকে ৪৩ হাজার ৪২৭ শিক্ষার্থীর ভর্তি আবেদন
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯:৩৯ পিএম   (ভিজিট : ২১৫)
X


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৪৩ হাজার ৪২৭ শিক্ষার্থী। আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব প্রকোশলী মো. ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ২৪ হাজার ৮৪৯টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯ হাজার ৯৮৯টি ও ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৬ হাজার ২৪০টি আবেদন পড়েছে।

এ ছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭ জন, নাট্যকলা বিভাগে ৩২৭ জন এবং সংগীতে ৩৪৫ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

মুক্তিযোদ্ধা কোটায় ৩৬১ ও বিকেএসপি কোটায় ৯৩ সহ অন্যান্য কোটায় মোট ৩ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন করেছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy