করোনায় একদিনে মৃত্যু ১ হাজার ১শ’র ওপর, আক্রান্ত ৩ লক্ষাধিক

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

মহামারির আড়াই বছর পেরিয়ে গেলেও শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। তবে ২০২০

2022-10-29T10:26:09+00:00
2022-10-29T10:26:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনায় একদিনে মৃত্যু ১ হাজার ১শ’র ওপর, আক্রান্ত ৩ লক্ষাধিক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০:২৬ এএম   (ভিজিট : ১৯২)
X


মহামারির আড়াই বছর পেরিয়ে গেলেও শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। তবে ২০২০ ও ’২১ সালের তুলনায় সম্প্রতি তাতে খানিকটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার বিশ্বে করোনায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬০ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৪ হাজার ৬৮১ জন।

মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জার্মানি; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জার্মানিতে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং এ রোগে গেছেন ১৬৭ জন।

একই দিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২২৩ জনের এবং করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন।

জার্মানি ও যুক্তরাষ্ট্র ব্যতীত আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— ব্রাজিল (মৃত ১১৯ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৬৬৯ জন), ইতালি (মৃত ৮৫ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৩৭ জন), রাশিয়া (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৭০৬ জন), জাপান (মৃত ৫৮ জন, নতুন আক্রান্ত ৩৯ হাজার ২৫৪ জন) এবং তাইওয়ান (মৃত ৫৭ জন, নতুন আক্রান্ত ৩৪ হাজার ৬০২ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ১০৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৭৯৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৩১২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৩ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ২৩৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৯২ হাজার ৯৭৮ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৮৫৪ জন।

বাবু/এসএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy