গণসমাবেশে লাঠি হাতে বিএনপির নেতা-কর্মীরা

রংপুর প্রতিনিধি

রাজনীতি

সফল হোক, সফল হোক স্লোগানে মুখর রংপুর শহর। জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। কারো হাতে

2022-10-29T13:55:45+00:00
2022-10-29T13:55:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণসমাবেশে লাঠি হাতে বিএনপির নেতা-কর্মীরা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:৫৫ পিএম   (ভিজিট : ২১৮)
X

সফল হোক, সফল হোক স্লোগানে মুখর রংপুর শহর। জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে লাঠির সঙ্গে বাঁধা পতাকা। আবার কেউ ধানের শীষ  নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। 

শনিবার দুপুর ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা ৪০ মিনিটে রংপুর কালেক্টরেট মাঠে গণসমাবেশ শুরু হয়। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। 

রংপুর শহরের জাহাজ কোম্পানির মোড়, টার্মিনাল মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট ও পায়রা ও শাপলা চত্বর মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব বাধা উপেক্ষা করে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

লাঠি হাতে সমাবেশে যাওয়া যুবদল কর্মী হিমেল বলেন, আমরা এ সরকারের পতনের জন্য রাজপথে নেমেছি। এ সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। বাঁশের লাঠি দিয়েই প্রতিহত করা হবে।

আরেক কর্মী রাশেদ হাসান বলেন, আমাদের মায়ের মুক্তি চাই। তত্বাবধায়ক সরকারর অধীনে নির্বাচন চাই। আমরা এ অবৈধ সরকার চাই না। তাকে পতন করেই রাজপথ ছাড়ব।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেন, বিএনপির নেতা-কর্মীদের আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছি। সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেজন্য কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy