আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

নির্বাচন কমিশন ঘোষিত ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ৩০ ও ৩১

2022-10-29T13:59:26+00:00
2022-10-29T13:59:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউপি নির্বাচন
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:৫৯ পিএম   (ভিজিট : ২১৪)
X

নির্বাচন কমিশন ঘোষিত ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ৩০ ও ৩১ অক্টোবর (রবি ও সোমবার), প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ও ফরিদগঞ্জ উপজেলার পাইকগাছা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ; কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy