সম্মেলন স্থলে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মূল অনুষ্ঠানের আগেই আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে

2022-10-29T14:17:32+00:00
2022-10-29T14:17:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্মেলন স্থলে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:১৭ পিএম   (ভিজিট : ২২৩)
X


ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মূল অনুষ্ঠানের আগেই আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মীদের স্রোত শুরু হয়েছে সম্মেলন স্থলের মাঠে।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ- এ ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট।  

কেরানীগঞ্জ থেকে আগত আওয়ামী লীগ কর্মী মাহাতাব হোসেন বলেন, ঢাকা জেলায় আওয়ামী লীগ শক্তিশালী। এই সম্মেলনে কেরানীগঞ্জ থেকে ৫০ হাজার মানুষের আগমন ঘটবে।

সাভার থেকে আগত মিঠুন সরকার বলেন, হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করবে আওয়ামী লীগ সংগঠিত। বিএনপির কোনো হুমকি-ধমকি ভয় পায় না।

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy