মির্জা ফখরুলকে মিথ্যাবাদী বললেন হানিফ

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মিছিল যোগ দেওয়া কর্মীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা বলছো

2022-10-29T17:27:18+00:00
2022-10-29T17:27:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মির্জা ফখরুলকে মিথ্যাবাদী বললেন হানিফ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৫:২৭ পিএম   (ভিজিট : ২০৭)

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মিছিল যোগ দেওয়া কর্মীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা বলছো লোটাস কামাল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এমন মিছিল আর কখনো করবে না।

আওয়ামী লীগ কি ভয় পাওয়া লোক? কারো ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না। মুস্তফা কামাল ভয় পাওয়া লোক নয়।

তিনি বলেন, একসময় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র ছিল। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র। বিএনপির নেতৃত্বে একটা দল কথার ফুলঝুরি ছোটাচ্ছে। মির্জা ফখরুল নাকি শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কীভাবে নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে? রিজার্ভ নাকি শেষ, দেশে কিছু নেই। মাথার ওপর বাতি জ্বলছে, তারা হাতে হারিকেন নিয়ে বলে বিদ্যুৎ চাই! 

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা বহুকষ্টে ৩০ শতাংশ লোককে বিদ্যুৎ দিয়েছেন। তাও ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। সবাই বিদ্যুৎ এলে বলতো, খালেদা জিয়া আসলো! আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়েছি। সারা দুনিয়ায় বিপর্যস্ত অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাদেশে মন্দা। সারাবিশ্বে জ্বালানি ক্রাইসিসের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সাময়িক অসুবিধা হচ্ছে-এতে আমাদের দায় নেই। ভাঙা রেকর্ডের মতো সকাল-বিকেল মির্জা ফখরুলরা বলে যাচ্ছেন দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, সব শেষ হয়ে গেছে। তারা আমাদের অর্জন চোখে দেখে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য উন্নয়ন হচ্ছে। এটা মির্জা ফখরুলদের পছন্দ হয় না। ওরা বলে, টেক ব্যাক বাংলাদেশ।  

হানিফ বলেন, দুই একটা সমাবেশ করে আপনারা (বিএনপি) মনে করছেন, খেলা মনে হয় জমে গেছে। বাংলার মানুষ দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনবে না। আপনারা পাকিস্তানকে লালন করেন, আপনারা পাকিস্তানে ফিরে যান। লন্ডনে থেকে অনেক বড় বড় বুলি ছড়ান, বাংলাদেশ কোন পথে যাবে? সে ফায়সালা ১৯৭১-এ হয়ে গেছে। এই সন্ত্রাসীরা আবার বেরিয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, তাদের গ্রেফতার করুন। প্রধানমন্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগের হাতে থাকবে।

শনিবার (২৯ অক্টোবর) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
মুস্তফা কামাল বলেন, সারাবিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে আমরা ভালো আছি। আমরা সাময়িক বিপদে আছি। ইনশাআল্লাহ, সে বিপদ কেটে যাবে। আমাদের ফরেন রিজার্ভ সাত বিলিয়ন ছিল। এখন রিজার্ভ ৩৬ বিলিয়ন। জাতীয় রাজস্ব ছয়গুণ বৃদ্ধি করেছি। আমরা কখনো পিছু ফিরে যাবো না।

বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু প্রমুখ।

সম্মেলনে গোলাম সারোয়ারকে সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংসদ সদস্য মুজিবুল হক।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy