আগামী ৭ নভেম্বর ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ৭ নভেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

2022-10-30T15:30:16+00:00
2022-10-30T15:30:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী ৭ নভেম্বর ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৩:৩০ পিএম   (ভিজিট : ২৭৮)
X


আগামী ৭ নভেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, ৭ নভেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যেরা পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন।

ওইদিন দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর উপলক্ষে ইতিমধ্যে সারা দেশে জেলা ও মহানগরে পোস্টার পাঠানো হয়েছে। ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একইভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং বিএনপি-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy