এফটিএ সম্পন্ন করার বিষয়ে থাইল্যান্ডের জোর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার বিষয়ে

2022-10-30T18:34:38+00:00
2022-10-30T18:34:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এফটিএ সম্পন্ন করার বিষয়ে থাইল্যান্ডের জোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৭৪)
X

বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার বিষয়ে জোর দিয়েছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সারুন চারুয়েনসুয়ান।

রোববার (৩০ অক্টোবর) ঢাকা সফররত থাই স্থায়ী সচিব চারুয়েনসুয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় থাই তিনি এফটিএ সম্পন্ন করার ওপর জোর দেন। থাই স্থায়ী সচিব পারস্পরিক সুবিধা বিবেচনায় দুই দেশের যৌথ কমিশন সভার করার ওপর জোর দেন। তিনি বাংলাদেশের চলমান উচ্চ প্রবৃদ্ধি এবং ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।  

ড. মোমেন এ অঞ্চলে বৃহত্তর সংযোগের মাধ্যমে একটি শক্তিশালী এবং আরও কার্যকর আঞ্চলিক সহযোগিতা গঠনের ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন উদ্যোগ, কৃষি প্রক্রিয়াকরণ খাত, স্বাস্থ্য ও ওষুধ খাত ইত্যাদিতে আরও থাই বিনিয়োগের আহ্বান জানান। মোমেন পর্যটন খাতের উন্নতির জন্য থাই সহায়তা ও দক্ষতার বিষয়ে সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাখাইনে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন। তিনি এই ইস্যুতে আসিয়ান জোটকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। ড. মোমেন আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy