জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না দিলে সংসদে যাবে না জাপা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ না করা

2022-10-31T00:36:23+00:00
2022-10-31T00:41:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না দিলে সংসদে যাবে না জাপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১২:৩৬ এএম  আপডেট: ৩১.১০.২০২২ ১২:৪১ এএম  (ভিজিট : ৩৪৬)
X

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেবে না।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, রোববার (৩০ অক্টোবর) বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ সংসদ অধিবেশন শেষে স্পিকারের অফিসে যান দলটির সংসদ দস্যরা। কিন্তু স্পিকার শিরীন শারমিনের সঙ্গে দেখা হয়েছে কি না জানা যায়নি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy