সংসদে যাবেন জাপার এমপিরা

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে সংসদ অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাতীয় পার্টি চেয়ারম্যান ও

2022-10-31T16:46:38+00:00
2022-10-31T16:46:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংসদে যাবেন জাপার এমপিরা
স্পিকারের আশ্বাসে সিদ্ধান্ত বদল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২১০)
X


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে সংসদ অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সোমবার (৩১ অক্টোবর) এক নির্দেশনায় জাতীয় পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (৩০ অক্টোবর) জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবেন না বলে জানানো হয়।

ওইদিন বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy