ডিএসই'র সিটিওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিএসইসি

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো

2022-11-01T09:18:40+00:00
2022-11-01T09:21:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএসই'র সিটিওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিএসইসি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৯:১৮ এএম  আপডেট: ০১.১১.২০২২ ৯:২১ এএম  (ভিজিট : ২৪৯)
X


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত করতেই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তদন্ত কমিটির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ছুটিতেই থাকতে হবে তাকে।

সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিএসইসির সভায় ডিএসই’র সিটিওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে ছুটিতে থাকতে হবে। এ বিষয়ে আদেশ জারি করে তা ডিএসইতে পাঠানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

গত সোমবার কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্নের ঘটনা ঘটে। এ ঘটনার পর ডিএসই’র কারিগরি ত্রুটির কারণ ও সংস্থাটির প্রযুক্তি ব্যবস্থার কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয় বিএসইসি’র পরিচালক মোহাম্মদ আবুল হাসানকে। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ ওরাইসুল হাসান, সিসিবিএলের মহাব্যবস্থাপক ইমাম হোসাইন, সিডিবিএলের মহাব্যবস্থাপক মঈনুল হক ও বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসাইনকে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

এরপর রবিবার সার্কিট ব্রেকার জটিলতার কারণে দেড় ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হয় ডিএসইতে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy