জিডিপি প্রবৃদ্ধির প্রতিবেদন ৩ মাস পরপর প্রকাশের প্রস্তাব আইএমএফের

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) তিন মাস পরপর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা

2022-11-02T00:34:55+00:00
2022-11-02T01:09:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিডিপি প্রবৃদ্ধির প্রতিবেদন ৩ মাস পরপর প্রকাশের প্রস্তাব আইএমএফের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১২:৩৪ এএম  আপডেট: ০২.১১.২০২২ ১:০৯ এএম  (ভিজিট : ২৩০)
X

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) তিন মাস পরপর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (১ নভেম্বর) আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে একটি দল বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে আইএমএফ।

বিবিএস জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী, ত্রৈমাসিক তথ্য দেওয়ার কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।

এখন জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে। এটি পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছর করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু গত ৫ বছরেও ভিত্তি বছর পরিবর্তন করতে পারেনি বিবিএস। কয়েক বছরে জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করতে না পারলেও এখন ত্রৈমাসিক তথ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ, আইএমএফের প্রতিনিধি দল প্রবৃদ্ধির হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে দিতে বলেছে।

বর্তমানে বিবিএস বছরে দুই বার জিডিপি প্রবৃদ্ধির তথ্য দেয়। এই পদ্ধতি বাতিল করে বছরে চারবার প্রকাশ করার পরামর্শ দিয়েছে আইএমএফ। যাতে দেশের আর্থিক অবস্থার অগ্রগতি সবসময় জানা যায়।

আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য এবার দেরিতে প্রকাশ করা হয়েছে। মূল্যস্ফীতি বেশি হওয়ার কারণেই তথ্য প্রকাশে দেরি হয়েছে কিনা, তা জানতে চেয়েছে আইএমএফ। এই বিষয়ে বিবিএস মহাপরিচালক তাদের বিস্তারিত জানিয়েছেন।

মূল্যস্ফীতি নিয়ে আইএমএফ কোনও সুপারিশ বা পরামর্শ দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, ‘তারা কোনও সুপারিশ বা পরামর্শ দেয়নি। তবে আগস্ট মাসে মূল্যস্ফীতির তথ্য দিতে দেরি হয়েছে কেন, তার কারণ জানতে চেয়েছে।’

বাবু/এসআর 





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy