এলপিজির নতুন দাম ঘোষণা

অর্থনীতি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১

2022-11-02T17:34:01+00:00
2022-11-02T17:34:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলপিজির নতুন দাম ঘোষণা
১২ কেজি পর্যায়ে বেড়েছে ৫১ টাকা
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২৫৭)
X

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১২ কেজি পর্যায়ে ৫১ টাকা বেড়েছে। আর কেজি প্রতি বেড়েছে ৪ টাকা ২৫ পয়সা। আজ (২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। 

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল। বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা। 

বাবু/এসআর









Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy