জবির সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান সাবিনা শারমিন

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. সাবিনা শারমিনকে নিযুক্ত করা হয়েছে। বুধবার (২ নভেম্বর)

2022-11-03T16:27:52+00:00
2022-11-03T16:30:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবির সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান সাবিনা শারমিন
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:২৭ পিএম  আপডেট: ০৩.১১.২০২২ ৪:৩০ পিএম  (ভিজিট : ২৫২)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. সাবিনা শারমিনকে নিযুক্ত করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান গত ২৬ অক্টোবর তারিখে অধ্যাপক পদের চাকরি থেকে অব্যাহতি চাওয়ায় এবং বর্তমানে উক্ত বিভাগে কোন চেয়ারম্যান না থাকায় বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ২৪(২) ধারা মোতাবেক অধ্যাপক ড. সাবিনা শারমিনকে পরবর্তী তিন বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এ বিষয়ে নব-নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, আমি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা নিয়ে বিভাগ পরিচালনা করতে চাই।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy