শিক্ষার অবকাঠামো নির্মাণে গুণগত মানের সঙ্গে আপস নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘শিক্ষার অবকাঠামো নির্মাণে গুণগত মানের সঙ্গে আপস করার সুযোগ নেই। কোথাও যেন অর্থের অপচয়

2022-11-03T20:56:10+00:00
2022-11-03T20:56:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিক্ষার অবকাঠামো নির্মাণে গুণগত মানের সঙ্গে আপস নয় : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘শিক্ষার অবকাঠামো নির্মাণে গুণগত মানের সঙ্গে আপস করার সুযোগ নেই। কোথাও যেন অর্থের অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিয়োগপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের (সিভিল) দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে ৩০ লাখ মানুষের আত্মাহুতির মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে এত রক্তদানের ইতিহাস বিরল। এই স্বাধীন দেশটির এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা। আর সেই শিক্ষার অবকাঠামো নির্মাণ করেন আপনারা (শিক্ষা প্রকৌশলীরা)। কাজেই সেখানে গুণগত মানের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।’ 

তিনি বলেন, ‘গুণগত মান নিয়ে অনেক সময় পত্রিকায় সংবাদ আসে। সেই সংবাদে আমরা দেখি যে মানের সঙ্গে একটি আপস করে ফেলা হয়েছে নানা কারণে। এটা করা যাবে না। সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy