বরিশালে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজনীতি

বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে একদিন আগেই বরিশালে পৌঁছেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে এসেছেন

2022-11-04T20:06:39+00:00
2022-11-04T20:06:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৪৩)
X

বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে একদিন আগেই বরিশালে পৌঁছেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে এসেছেন কেন্দ্রীয় তিন নেতা। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে একটি বেসরকারি বিমানের ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছান তারা। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণসমাবেশের আপ্যায়ন উপ-কমিটির প্রধান মেজবাহ উদ্দিন ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এদিকে মহাসচিবসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হোটেল গ্রান্ড পার্কে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। ফখরুলকে বহনকারী গাড়িবহর সন্ধ্যা ৬টার দিকে গ্রান্ড পার্কের সামনে এসে থামে। তবে তারা সমাবেশস্থলে যাননি। 

এর আগে থেকেই বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল। 


আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সভাপতিত্ব করবেন। নগীরর বঙ্গবন্ধু উদ্যান আয়োজিত এই গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। 

অন্যদিকে সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে একদিন আগেই জড়ো হয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা। 

বাবু/এসআর









Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy