রংপুর-বরিশালে দুবাইয়ের টাকা ওড়ে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুবাইয়ের টাকা রংপুর-বরিশালে ওড়ে। মির্জা ফখরুল ইসলাম

2022-11-05T15:19:45+00:00
2022-11-05T15:19:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুর-বরিশালে দুবাইয়ের টাকা ওড়ে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩:১৯ পিএম   (ভিজিট : ২১৯)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুবাইয়ের টাকা রংপুর-বরিশালে ওড়ে। মির্জা ফখরুল ইসলাম এক সপ্তাহ আগে মানুষ জড়ো করে সমাবেশের নামে দুবাইয়ে টাকা ওড়াচ্ছেন। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল, সেই তাদের মুখে রিজার্ভের কথা মানায় না। যারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল, তাদের মুখে বিদ্যুতের কথা শোভা পায় না। তিনি বলেন, বিএনপি বলছে ডিসেম্বরে খেলা হবে। আমরাও বলছি খেলা হবে। তৈরি হন, খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে।

বিএনপি একটি মহাদুর্যোগের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, সে এখন তাদের নেতা যে মুচলেকা দিয়ে লন্ডন চলে গিয়েছিল। সে এখন বিএনপির আন্দোলনের নেতা। ক্ষমতায় আসার রঙিন খোয়াব কর্পুরের মতো উবে যাবে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে গিয়ে সব অপশক্তি প্রতিরোধে সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ডে যেমন মীর জাফর জড়িত ছিল, জিয়াউর রহমান তেমনি খন্দকার মোশতাকের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা মারতে পারেনি, ফাঁসি দেওয়ার সাহস করেনি, সে বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমান। ক্ষমতা পাওয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছেন সেনাপতি জিয়াউর রহমান।

শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এছাড়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy