দেশ ছেড়ে পালানো বিএনপিরই অভ্যাস: এনামুল হক শামীম

রাজনীতি

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস

2022-11-05T19:00:58+00:00
2022-11-05T19:00:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশ ছেড়ে পালানো বিএনপিরই অভ্যাস: এনামুল হক শামীম
প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭:০০ পিএম   (ভিজিট : ২৩৩)
X


পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম  বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস নাই। দেশ ছেড়ে পালানোর অভ্যাস আছে বিএনপির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়েই দেশ ছেড়ে পালিয়ে ছিল। এখন পর্যন্ত মামলার আসামি হওয়ার পরে মামলা মোকাবেলাও করেনি। তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই পলাতক। আর বিএনপির নেতারা কথাও কথাও বলে, "আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাবে।" এসব দুঃস্বপ্ন দেখা ছেড়ে দেন। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল। যে দলের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিয়ে দেশ স্বাধীন করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। আর বাংলাদেশের সকল অর্জনই আওয়ামী লীগের হাত ধরে। সুতরাং দিবাস্বপ্ন না দেখে জনগণের কাছে যান। ওইসব পাগলের প্রলাপ বকে ক্ষমতায় আসা যায় না। খালেদা জিয়াই তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়ায় বাসায় থাকতে পারছে। এগুলো ভুলে গেলে চলবে না।

শনিবার (৫ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারীতে ইউনিয়ন উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-মন্ত্রী  শামীম বলেন, বিএনপি রাজনীতি অপপ্রচারের ওপর প্রতিষ্ঠিত। তারা প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে অপপ্রচার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। নির্বাচনকে সামনে রেখে তারা অপপ্রচার আরও বাড়িয়েছে।  আমাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। শুধু দেশ থেকেই নয় বিদেশে বসেও  জনগণকে বিভ্রান্ত করার চরম অপচেষ্টা তারা চালিয়ে আসছে।

এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচিহ্ন অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর সততা ও মেধায় বাংলাদেশ সৃষ্টি হয়েছেন। আর শেখ হাসিনা তার সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতায় এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসন ও আগুন সন্ত্রাসের কথা মানুষ ভুলে নাই। তারা ক্ষমতায় থাকলেও দেশের সম্পদ লুটেপুটে খায়, দুর্নীতি ও সন্ত্রাস করে, বিদেশে অর্থ পাচার করে। আর ক্ষমতায় না থাকলে দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করে। তাই দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা দেশ-বিদেশে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাদের আগুন সন্ত্রাসী ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের নয় বারবার আওয়ামী লীগকেই ক্ষমতায় চায়।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমূখ।

সভাপতিত্ব করেন, বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ কাজী।

বাবু/এসএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy