ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৮

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারা দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে

2022-11-06T16:06:33+00:00
2022-11-06T16:06:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৩৬)
X


সারা দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আরও ৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৭৬ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৩২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৬ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ হাজার ৫৬৯ জন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy