২০০১ সালের অশান্ত পরিবেশ মানুষ দেখতে চায় না

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী

2022-11-06T17:31:08+00:00
2022-11-06T17:31:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
২০০১ সালের অশান্ত পরিবেশ মানুষ দেখতে চায় না
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৫:৩১ পিএম   (ভিজিট : ২১৮)
X


পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সব রাজনৈতিক অপশক্তিকে মোকাবিলা করতে হবে। এ এলাকার লোকজন শান্তি প্রিয়, তাই ২০০১ সালের অশান্ত পরিবেশ তারা আর দেখতে চায় না।

তিনি বলেন, তারা দেখতে চায় না নির্বাচন পররর্তী হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা। এলাকার উন্নয়ন, যা দরকার সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ হল রুমে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, সুসম্পর্ক রেখে ঘাপটি মেরে সুবিধা নেওয়া জামায়াত-বিএনপির লোকজনকে চিনে রাখতে হবে। ওরাই নির্বাচনকালীন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগুন সন্ত্রাস করবে। তাই তাদের প্রতিহত করতে হবে। ২০০১ সালের জামায়াত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোডম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy