কারিগরির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা

কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি) এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার

2022-11-06T17:34:07+00:00
2022-11-06T17:34:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারিগরির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২১৩)
X


কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি) এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন,  আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। আগামী দুই- এক দিনের মধ্যেই আবার নতুন প্রশ্নপত্র তৈরি করে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বাবু/এসএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy