জবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২২।রোববার

2022-11-06T19:21:44+00:00
2022-11-06T19:21:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক কর্মশালা
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৭:২১ পিএম   (ভিজিট : ২৭৪)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২২। রোববার (৬ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এপিএ কমিটির আহ্বায়ক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন ও চ্যালেঞ্জ শিরোনামে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. বেলায়েত হোসেন তালুকদার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ শিরোনামে বক্তব্য দেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। তাছাড়া প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও এপিএ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy