সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক

2022-11-07T10:57:17+00:00
2022-11-07T10:57:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১০:৫৭ এএম   (ভিজিট : ২৬৭)
X


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৪০৩ ও ২২৪৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১০১টির এবং অপরির্বতিত রয়েছে ১৫১টি কোম্পানির শেয়ার।

এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৪ পয়েন্ট। সকাল ৯টা ৫০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল ১০টায় সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪১১ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৭টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানি শেয়ারের দর।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy