প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১২:১২ এএম আপডেট: ০৮.১১.২০২২ ১:০৫ এএম (ভিজিট : ২১২)

X
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ আর কোনও সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবে না।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে রাজ দেবোত্তর এস্টেটের আয়োজনে কান্তজীউ মন্দিরে ঐতিহাসিক রাস উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।
এর আগে প্রতিমন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন।
বাবু/এসআর