সংসদ ভবনের সৌন্দর্য-সুবিধা বাড়াতে ৯২ কোটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

জাতীয় সংসদ ভবনের সার্বিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সৌন্দর্য বাড়াতে ৯২ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী

2022-11-08T15:14:53+00:00
2022-11-08T15:14:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সংসদ ভবনের সৌন্দর্য-সুবিধা বাড়াতে ৯২ কোটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৩:১৪ পিএম   (ভিজিট : ২৩৪)
X


জাতীয় সংসদ ভবনের সার্বিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সৌন্দর্য বাড়াতে ৯২ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

মঙ্গলবার (৮ নভেম্বর) একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সার্বিক বিষয়ে ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

অক্টোবর ২০২২ হতে সেপ্টেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের প্রধান কার্যক্রম: জাতীয় সংসদ ভবনে বঙ্গবন্ধু আর্কাইভ নির্মাণ, ক্যাবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ-১, ২ ও ৩ এবং শপথ কক্ষের আধুনিকায়ন কাজ করা হবে। জাতীয় সংসদ ভবন এলাকার সব ওয়াকওয়ে ও ফুটপাথের নষ্ট হয়ে যাওয়া ইট (পেভমেন্ট ব্রিকস) পরিবর্তন কাজসহ ফেয়ার ফেস দেয়ালে ও সিরামিক ব্রিক সার্ফেসে ওয়াটার রিপিলেন্ট প্রয়োগের কাজ করা হবে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল ব্লকে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও নির্মাণ ও আধুনিকায়নের কাজ, জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল এলাকায় পুলিশ ব্যারাক পুনর্নির্মাণ কাজ করা হবে।

জাতীয় সংসদ এবং সংসদ সদস্য ভবন নং-২,৩,৪,৫ ও ৬ এর বৈদ্যুতিক-যান্ত্রিক ও নিরাপত্তাজনিত কাজ এবং আরবরিকালচার ও পূর্ত কাজের জন্য যন্ত্রপাতি ক্রয়।

পরিকল্পনা কমিশনের মতামত: প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সার্বিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy