সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্দসেনের সঙ্গে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে করেছেন

2022-11-08T18:10:27+00:00
2022-11-08T18:10:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ২১৮)
X


সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্দসেনের সঙ্গে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল তিনটা ১০মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

আমীর খসরু বলেন, তারা এসেছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এক কথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না।

তবে আলোচনা সস্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসুর বলেন, নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন সকলের মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সকলের আছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।  

তিনি বলেন, জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজ এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে বলেছেন। এটা তো বিশ্বজুড়ে সকলের কনসার্ন। সবাই চাইবে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক-সবার এটা প্রত্যাশা। ওনারাও এসব বিষয়ে আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy