নরওয়ে-সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশে নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি

2022-11-08T19:24:47+00:00
2022-11-08T19:24:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরওয়ে-সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৭:২৪ পিএম   (ভিজিট : ২৫৩)
X

বাংলাদেশে নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড অংশ নেন। এছাড়া সুইডেন দূতাবাস রাজনৈতিক ও বাণিজ্যিক প্রথম সচিব আনা সোয়ান্তেসন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এককথায় সব কিছু মিলিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কী-না জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচনের বিষয়টি সবার মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সবার কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সকলের কনসার্ন আছে। বিএনপির এ নেতা বলেন, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ এক অনুষ্ঠানে বলেছেন, এটা বিশ্বজুড়ে সকলের কনসার্ন। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। একটা নির্বাচিত সংসদ আসুক। সেটার ওপর তারা (রাষ্ট্রদূতরা) আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধি দলও সাক্ষাৎ করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy