সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা

2022-11-09T10:59:24+00:00
2022-11-09T10:59:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১০:৫৯ এএম   (ভিজিট : ২১০)
X


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “বুধবার বিকাল সোয়া ৩টার দিকে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।”

এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্থমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলও উপস্থিত থাকতে পারে।

গত ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফ’র একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর ঢাকায় আসে।

তবে ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এ ঋণ নিয়ে এখন আইএমএফ এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা চলছে।

আইএমএফের ওয়েবসাইটে দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭৪ সালে বাংলাদেশ প্রথমবার এই সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়েছিল। এছাড়া বাংলাদেশ আইএমএফের কাছে সবচেয়ে বেশি গিয়েছে ১৯৮০ থেকে ১৯৯০ সালে। এই ১০ বছরে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে পাঁচবার ঋণ নেয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy