পদ্মা অয়েল ও ইস্টার্ন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি ও ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। ৩০ জুন ২০২২

2022-11-09T16:37:27+00:00
2022-11-09T16:37:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পদ্মা অয়েল ও ইস্টার্ন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X


শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি ও ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের ১২৫ ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানি দুটি।

কোম্পানিগুলোর পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২৪ টাকা ৪৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি শেয়ারধারীদের ১২২ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৩৭৫ টাকা লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির রিজার্ভে রেখে দেওয়া হবে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

অপর কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জানুয়ারি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy