বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা মর্গ্যান স্ট্যানলির মতে, পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত।

2022-11-10T15:38:09+00:00
2022-11-10T15:38:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঁচ বছরের মধ্যে
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত
মর্গ্যান স্ট্যানলির দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম   (ভিজিট : ২০৯)
X

যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা মর্গ্যান স্ট্যানলির মতে, পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। আর ১০ বছরের মধ্যে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৩.৪ লাখ কোটি ডলার থেকে ৮.৫ লাখ কোটি ডলারে দাঁড়াবে।  

অর্থাৎ মর্গ্যান স্ট্যানলির হিসাবে ভারত যদি জিডিপি বৃদ্ধির হার ওই মাত্রায় নিয়ে যেতে পারে, তবে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির পরেই থাকবে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতির এই উত্থানের কারণ হিসেবে মর্গ্যান স্ট্যানলি বলছে, বিনিয়োগ বাড়াতে সরকারি পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। তা ছাড়াও ভারতের বৃহত্তর জনগোষ্ঠী, ডিজিটাল প্রযুক্তির ওপর জোরও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করছে। 

মর্গ্যান স্ট্যানলির প্রধান অর্থনীতিবিদ চেতন আহিয়া বলছেন, ভারত ধাপে ধাপে প্রতি বছর তাদের জিডিপিতে ৪০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ যুক্ত করতে পারছে। সংস্থাটির পূর্বাভাসের সঙ্গে সহমত হয়েছে অন্যান্য অগ্রণী সংস্থাও। তাদের অনেকের মতে বহুজাতিক সংস্থাগুলোর বিনিয়োগের পরিমাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি— সব কিছুকে মাথায় রেখেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্য অর্থনীতিবিদের মতে, বৃহৎ সংস্থাগুলো যখন তাদের উৎপাদন প্রক্রিয়াকে বিকেন্দ্রীভূত করতে চাইছে, তখনও ভারত বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য হিসাবে নিজের অবস্থান বজায় রেখেছে। ভারতের অর্থনীতি এখন যে জায়গায় আছে চীন সেখানে ২০০৭ সালে ছিল। কিন্তু ভারতের জনগোষ্ঠীর গড় বয়স চীনের তুলনায় অনেক কম হওয়ায় ভারতের ক্রম অগ্রগতির হার চীনের তুলনায় বেশি হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy