ট্রেন থেকে নামতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই

2022-11-11T13:47:34+00:00
2022-11-11T13:47:34+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ট্রেন থেকে নামতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১:৪৭ পিএম   (ভিজিট : ২১০)
X

জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম রাহুল ইসলাম (২৩)। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে জয়পুরহাট রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

রাহুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া মহল্লার মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার জন্য রাতে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওঠেন রাহুল। ভোর ৪টা ৭ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, সিআইডিকে খবর দেওয়া হয়ছে। তারা আসার পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy