বাংলাদেশকে এখন বলা হচ্ছে ‘নেক্সট এশিয়ান টাইগার’ : পরশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে বরিশাল গেলেন। বরিশালে আমার

2022-11-11T18:30:51+00:00
2022-11-11T18:30:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাংলাদেশকে এখন বলা হচ্ছে ‘নেক্সট এশিয়ান টাইগার’ : পরশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ২৯০)
X

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে বরিশাল গেলেন। বরিশালে আমার নানা বাড়ি। বরিশালে গিয়ে অনেক বড় বড় কথাও বলেছেন। একটা ব্যাপার মজা লাগলো, তিনি কিন্তু বরিশালে পদ্মা সেতু দিয়ে যাননি। প্লেনে গেছেন। আমি ফখরুল সাহেবকে বলতে চাই, পদ্মা সেতু ব্যবহার করতে লজ্জা পাবেন না। শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। 

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন, আপনারা, আপনার অনুসারীরা কী মেট্রোরেলে উঠবে না? পদ্মা সেতুতেও উঠবে না। তারা কী চারলেন হাইওয়ে এভয়েড করবে। আসলে আপনি তো শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে বাধ্য। কারণ, আপনাদের নেতা বসবাস করেন বিলাতে। আপনি যখন থার্ড টার্মিনাল দিয়ে লন্ডনে যাবেন অগ্নি সন্ত্রাসের ষড়যন্ত্র করতে, পরিকল্পনা করতে, তখন কী দিয়ে যাবেন। ওই উন্নয়নটাও শেখ হাসিনার। তাই আপনাদের বলতে চাই, সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন।  

তিনি বলেন, উন্নয়ন কোনো এক্সিডেন্ট না, উন্নয়ন ইজ প্রডাক্ট অব ভিশন, শেখ হাসিনা উন্নয়ন দিতে পেরেছেন। তার ভিশনের জন্য, তার দেশপ্রেমের জন্য এবং তার দূরদর্শিতার নেতৃত্বের জন্য। এই উন্নয়ন কিন্তু আমরা আওয়ামী লীগ করি বলে বলছি না। শেখ পরশ বলেন, বিএনপির সময় বাংলাদেশকে বলা হতো ‘ব্রিডিং গ্রাউন্ড অব টেরোরিজম’। সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এখন বলা হচ্ছে ‘নেক্সট এশিয়ান টাইগার’। উন্নয়নের পুরোটাই নেতৃত্বের দূরদর্শিতার ওপর নির্ভর করে এবং শেখ হাসিনা তার প্রমাণ রেখে চলেছেন।

দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে সংগঠনের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলস কাজ করতে হবে। 

বাবু/জেএম 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy