তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু ১ ডিসেম্বর

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপ্লোর (বিআইটিটিই) শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস

2022-11-12T16:37:28+00:00
2022-11-12T16:37:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু ১ ডিসেম্বর
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৮০)
X

তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপ্লোর (বিআইটিটিই) শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) আয়োজিত এ পর্যটন মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে আটাব ও দেশের নতুন অভ্যন্তরীণ এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি সই এবং সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

আটাবের পক্ষ থেকে আটাব মহাসচিব আবদুস সালাম আরেফ এবং এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক্সপো প্রাঙ্গণের সব ব্র্যান্ডিং ও টাইটেল স্পন্সর হিসেবে এয়ার অ্যাস্ট্রা বিশেষ সুবিধা ভোগ করবে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আটাব সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)।

এসময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু কার্যক্রম যেমন- প্রোডাক্ট ব্রান্ডিং, বিদেশি মুদ্রা অর্জনে দেশের পর্যটন সেবার মানোন্নয়ন ও বিক্রির বাজার সৃষ্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাম ট্যুর, পর্যটন শিল্পের প্রচার-প্রসার, ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শন, বিভিন্ন দেশের অ্যাম্বাসি, হাইকমিশনগুলোর সঙ্গে সু-সম্পর্ক স্থাপন, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, এয়ারলাইন্সগুলোর মধ্যে দৃঢ় ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, দেশের পর্যটন সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সেমিনার, গোলটেবিল আলোচনা, কর্মশালা, বিটুবি সেশন, পর্যটন সেবাগুলো দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগী হিসেবে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রদর্শনীর পরিকল্পনার কথা উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার, পাবলিক রিলেশন কামরুল ইসলাম, আটাবের সম্মানীত মহাসচিব আবদুস সালাম আরেফ, সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, উপ-মহাসচিব গোলাম মাহমুদ ভুইয়া মানিক, অর্থসচিব আব্দুর রাজ্জাক, পাবলিক রিলেশন সেক্রেটারি আতিকুর রহমান, কালচারাল সেক্রেটারি তোয়াহা চৌধুরী, আটাব কার্যনির্বাহী সদস্য মনসুর আলম পারভেজ, আটাবের সাবেক মহাসচিব জিল্লুর চৌধুরী দিপুসহ আটাবের নেতা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy